শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে যুবলীগ।
রোববার (১৭ মে) বিকেলে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং মিরপুর-১ (শাহ আলী মাজার প্রাঙ্গণে) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা পৃথক পৃথক দোয়া মাহফিল করে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড সভাপতি সায়েম খন্দকারের করোনাভাইরাসে মৃত্যুতে তার জন্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল শেষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা যুবলীগ কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে ও মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে তবরাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
মিরপুর শাহ আলী মাজারে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি জলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, কেন্দ্র্রীয় নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর উত্তর শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য এইচ এম পাটওয়ারী বাবু, গোলাম মোর্তুজা হিমেল।
নগরকন্ঠ.কম/এআর