শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

সোমবার (১৮ মে) ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে বরিশাল বিভাগের নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।

আফজাল হোসেন সব নেতাকর্মীকে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ভার্চুয়াল মিটিংয়ে সংযুক্ত ছিলেন গোলাম রব্বানী চিনু, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, কাজী আলমগীর, আব্দুল মান্নান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, মনিরুজ্জামান নসা, মোয়াজ্জেম হোসেন চুন্নু, ইসরাত জাহান সোনালি, রুহুল আমিন রেজভি, মুজাহিদ প্রিন্স এবং বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশালের নেতৃবৃন্দ।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে ভার্চুয়াল মিটিংয়ে সংযুক্ত ছিলেন চিফ অব পার্টি ডানা ওল্ডস, সানিয়া রহমান ও হাফিজুর রহমান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com