শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

প্রতিবন্ধীদের ঈদ উপহার দিলো যুবলীগ

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীতে প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বস্ত্র ও ত্রাণ বিতরণ করেছে যুবলীগ।

সোমবার (১৮ মে) কেন্দ্রীয় যুবলীগের আয়োজনে রূপনগরে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ঈদ বস্ত্র ও ত্রাণ বিতরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

উপহার হিসেবে শাড়ি এবং চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান, নগদ অর্থ দেওয়া হয়।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা বোরহান উদ্দিন বাবু, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক, উপ-দপ্তর খন্দকার আরিফুজ্জামান আরিফ, মনির হোসেন হাওলাদার, জালাল উদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উত্তরণবার্তা/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com