শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য প্রায় ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে থেকে মন্ত্রী-সচিবরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন। একনেক সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন অর্থবছরের জন্য এডিবির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ৪৬৬ কোটি টাকার এডিপিও অনুমোদন করা হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থাসহ এডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com