শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

কথার ফুলঝুড়ি আর গলাবাজি ছাড়া বিএনপি দেশকে কি দিতে পেরেছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি প্রশ্ন রেখে বলেছেন, চৌকষ কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কি দিতে পেরেছে তা জাতি জানতে চায়।

আজ বুধবার নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ক্ষণে ক্ষণে বিদেশের কথা বলেন। বিশ্বের বহু দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে,বিএনপি কি করেছে জাতি তা জানতে চায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বরাবরের মতো বিএনপি তাদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের মরচে ধরা অকার্যকর হাতিয়ার ব্যবহার করছে।

তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকে পূঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি।

সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার যখন সবাইকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে,তখন বিএনপি প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না।

এই সংকটে শিল্প কারখানা মালিকদেরকে শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহবান জানান সেতুমন্ত্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com