শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

‘মহিমান্বিত রজনি মানবজাতির জন‌্য অশেষ নেয়ামত’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (২০ মে) এক বাণীতে তিনি বলেন, হাজার মাসের চেয়ে উত্তম এই মহিমান্বিত রজনিতে আমি বিশ্বের সব মুসলমান সম্প্রদায়কে মোবারকবাদ জানাচ্ছি। আমি বিশ্ব মুসলিম উম্মাহ্র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।

সহস্রমাসের চেয়েও উত্তম পূণ্যময় রজনি শবেকদর মানবজাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মার কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক। প্রতি বছর বরকতময় এই রাত আমাদের ছোট জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।

পবিত্র শবেকদরে আমাদের ইহকালীন মুক্তি ও পরোকালীন শান্তি নিশ্চিত হোক। ফজিলতময় এই রাতের মহিমায় করোনাভাইরাস থেকে মুক্তি পাক আমাদের এই সুন্দর পৃথিবী। মহান আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com