শনিবার, ১১ Jul ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

যুবলীগ নেতার ঈদ উপহার পে‌লো ২০০ প‌রিবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের সংকটে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বৃহস্পতিবার ( ২১ মে) রাজধানীর কাজলা এলাকায় ২০০ পরিবারের মাঝে ঈদের বিশেষ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, প্রত্যেককে চাল ৮ কেজি, তেল ১ লিটার, চিনি ২ কেজি, সেমাই দুই প্যাকেট, গুড়া দুধ দুই প্যাকেট, পেঁয়াজ ১ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দে‌শে এবং যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে করোনা থাবা হানার পর থেকে নিজস্ব অর্থায়নে সহায়তা দিচ্ছেন সারোয়ার হোসেন বাবু। এ পর্যন্ত তিনি চার হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছেন।

রাজধানীর যেকোনো প্রান্ত থেকে সহযোগিতা চেয়ে ফোন আসলে তার পরিচয় গোপন রেখে নিজস্ব কর্মী দিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

গাজী সারোয়ার হোসেন বাবু ব‌লেন, কিছু মানু‌ষের উপকার করতে পেরেই তিনি খুশি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com