শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গত এক মাস ধরে ফরিদপুরের সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার কয়েক হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু।
তারই ধারাবাহিকতায় রোববার বিকালে ফরিদপুরে ৫০০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করলেন তিনি।
এদিন সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মাদ্রাসা মাঠে ইউনিয়নের ৯টি ওর্য়াডের হতদরিদ্রদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন মাহবুবুল হাসান পিংকু।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- শাড়ি, লুঙ্গি, মাস্ক, সাবান, পোলাও চাউল, সেমাই, চিনি এবং তেল।
উপহার সামগ্রী বিতরণের সময় মাহবুবুল হাসান পিংকু ছাড়াও ইউনিয়ন বিএনপির কামরুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি শহিদ মেম্বার, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি গাজি মাহবুব, জেলা যুবদল নেতা আমানউল্লাহ আমান, ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন রমজান, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সম্পাদক শহিদুল হক টুটুল, লালন সহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর