শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সাদ এরশাদ হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুর সদর আসনের এমপি জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ পল্লী নিবাসে সস্ত্রীক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সাদ এরশাদের একজন কর্র্মচারির দেহে করোনা শনাক্ত হওয়ায় জেলা সিভিল সার্জন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন।

সোমবার (২৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায়।

সিভিল সার্জন জানান, স্বাস্থ্য বিভাগের লোকজন রোববার রাতে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের রংপুরের দর্শনাস্থ বাসভবন পল্লী নিবাসে যান। সেখানে অবস্থানরত রংপুর-১ আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদ, এপিএস আফজালসহ অন্য সকল স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।

শনিবার (২৩ মে) রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাদ এরশাদের কর্মচারি শিবলুর করোনা দেহে পজেটিভ পাওয়া যায়। সরকারী স্বাস্থ্য বিধি অনুয়ায়ি তাদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পল্লী নিবাসেই ওই কর্মচারির চিকিৎসা চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com