শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

‘দরদী মানুষ ছি‌লেন আনোয়ারা বেগম’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় পাঠা‌নো এক শোক বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, ‘দরদী মানুষ ছি‌লেন আনোয়ারা বেগম। তিনি সবার প্রিয়জন ছিলেন।’

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রওশন এরশাদ।

আনোয়ারা বেগম (৬৭) ২৬ মে সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা আনোয়ারা বেগমকে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত ১৯ মে তাকে সিএমএইচে নেয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com