শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জাপার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ছুটি না বাড়িয়ে লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সরকারি ছুটি না বাড়ানোয় সন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবার (২৮ মে) রাইজিংবিডিকে তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই লকডাউন শিথিল করতে সরকারের প্রতি অনুরোধ করে আসছিলাম। আমরা সব সময়ই বলেছি, জীবনের সঙ্গে জীবিকার কথাও ভাবতে হবে। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া, দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও সরকারের আজকের প্রজ্ঞাপন সময়ের দাবি।’

সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com