শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

হাসপাতালে মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০১ জুন) দুপুরের দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ছেলে তানভীর শাকিল জয়।

তানভীর শাকিল রাইজিংবিডিকে জানান, ‘এমনিতেই বাবার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা নিয়ে আছে। আজকে নিউমোনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় জরুরিভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করেছি। এখন অবস্থা স্থিতিশীল।’

জয় আরও বলেন, ‘এমনিতে কোনো শ্বাসকষ্ট নেই। আমরা চার দিন আগে নিজেরাই বাবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি, ফলাফল নেগেটিভ এসেছে। তবে আজকে হাসপাতালে ভর্তির পর আবারও স‌্যাম্পল নেওয়া হয়েছে, রেজাল্ট এখনও পাইনি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com