শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

করোনা সহায়তা কমিটি করলো জাপা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আলোচনা-সমালোচনার মুখে অবশেষে করোনা সহায়তা কমিটি গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার (০৭ জুন) দলের চেয়ারম্যান জিএম কাদের ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনকে। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ। বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি সারাদেশে সদস্য সংখ্যা বাড়াতে পারবেন বলেও জানানো হয়েছে।

এই কমিটি সারাদেশে করোনাকালে গণসচেতনতা সৃষ্টি, কোভিড-১৯ আক্রান্তদের সুরক্ষা এবং করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্বেচ্ছায় দাফন কাজে সহায়তা করবে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com