শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সন্ধ্যার পর তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজতপাড়া লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজতপাড়া আজ সন্ধ্যার পর প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হচ্ছে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

রোববার (৭ জুন) বিকেলে তেজগাঁও থানার ওসি (তদন্ত) মো. হাসনাত বলেন, নাখালপাড়া ও আরজতপাড়া এই দুটি এলাকা লকডাউন করা হবে। এজন্য সেখানে মাইকিং করা হচ্ছে। জনগণকে তাদের প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনে কেউ যেন বাসার বাইরে বের না হন—সেজন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com