শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

জাপার প্রেসিডিয়াম মেম্বার হলেন বেলালী, ৩ জনের নতুন পদ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হলেন ওলামা পার্টির কেন্দ্রীয় সভাপতি কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। আরো তিনজনকে দলের কেন্দ্রীয় কমিটিতে নতুন পদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক সাংগঠনিক আদেশে নতুন পদে এসব মনোনয়ন দেন।

জাতীয় পার্টির কোষাধ্যক্ষ পদে আহসান আদেলুর রহমান এমপি (নীলফামারী), যুগ্ম কোষাধ্যক্ষ পদে জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী কর্মকর্তা অ্যাডভোকেট মো. আবু তৈয়ব এবং নির্বাহী সদস্য হিসেবে নজরুল ইসলাম সর্দারকে (ঢাকা উত্তর) মনোনয়ন দেয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com