শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এবারের বাজেট ভিন্ন বাস্তবতায়, ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রুপ দেয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।
বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল এই বাজেট। এবারের বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশা অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা এবং জনবান্ধন ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নগরকন্ঠ.কম/এআর