শনিবার, ১১ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং তা কখনও পূরণ হবার নয় বলেও জানান তিনি।
আজ শনিবার তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এই শোক জ্ঞাপন করেন ওবায়দুল কাদের।
পরে তিনি বাজেট পরবর্তী বিএনপির প্রতিক্রিয়ায় বলেন, সঙ্কটময় পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট উপস্থাপন করেছে। সঙ্কটকালে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি ও অর্থনৈতিক উত্তরণের এ বাজেট নিয়েও বিএনপির গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, জনমানুষের আকাঙ্ক্ষা, মনের ভাষা শেখ হাসিনা বুঝতে পারেন, তাই মানুষের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে অভিষ্ট্য লক্ষ্য অর্জনের প্রামাণ্য উপস্থাপন হচ্ছে এ বাজেট।
নগরকন্ঠ.কম/এআর