শনিবার, ১১ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চলতি সংসদের সদস্য, সাবেক মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ শনিবার এক শোক বার্তায় স্পিকার খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মরহুম মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com