শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

স্ত্রীসহ হাসপাতালে ভর্তি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রীসহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রোববার (১৪ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন তারা।

তিনি আরও জানান, গত ১১ জুন তাদের নমুনা পরীক্ষা করা হয়। ১২ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

দ্রুত রোগ নিরাময়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com