শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ বিকেল সাড়ে ৪টায় তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে কেকানিয়া শাসছুল উলুম মাদ্রাসা মাঠে নেওয়া হয় তার মরদেহ। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

একই মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজা ও শ্রদ্ধা জ্ঞাপন শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com