শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ এই স্লোগানকে ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা পার্কে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশহিসেবে স্বেচ্ছাসেবক লীগ এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন ও পরিচালনা করেন মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
অন্য অতিথিদের মধ্যে কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, দেবাশীষ বিশ্বাস, আশীষ কুমার মজুমদার, আরিফুর রহমান টিটু, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, শাহজালাল মুকুল, মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, আবুল কালাম আজাদ, আবু জাফর আজিজ, মীর্জা মোরশেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলদ ও ঔষধি- এই তিন ধরনের গাছ দেশব্যাপী রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব। এরই অংশহিসেবে আজ মঙ্গলবার মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ রাজধানীর রমনা পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল।
তারা ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতাকর্মীরা দেশের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা প্রদান করেন।
নেতারা আরও বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই প্রাকৃতিক দুর্যোগকবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমাদের সারা দেশে বেশি বেশি বৃক্ষরোপণের প্রয়োজন। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
নগরকন্ঠ.কম /এআর