শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আজ বুধবার (১৭ জুন) বাণিজ‌্যমন্ত্রীর করোনা পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসি।

তথ্য কর্মকর্তা জানান, ‘স্যার শারীরিকভাবে ভালো বোধ করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ’

আব্দুল লতিফ বকসী আরও জানান, ‘করোনা পজিটিভ আসার পর তিনি (বাণিজ‌্যমন্ত্রী) সতর্কতার অংশ হিসাবে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তির উদ্দেশে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে তিনি হাসপাতালে ভর্তি থেকেই করোনার চিকিৎসা নিতে চান।’

হাসপাতালে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেবেন তা ভর্তির পরই জানা যাবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com