শনিবার, ১১ Jul ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

অপরাধে যুক্ত সাংসদদের বিষয়ে সংসদ নেতার ব্যাখ্যা চায় মজদুর পার্টি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : অর্থ পাচার, মানব পাচার, নারী কেলেঙ্কারির মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত সংসদ সদস্যদের সম্পর্কে সংসদীয় দলের নেতাকে জাতির সামনে ব্যাখ্যা দেওয়ার দাবি করেছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে সংগঠনটি।

বিবৃতিতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা: সামছুল আলম বলেন, “বর্তমান সংসদে সংসদ সদস্যদের মধ্য থেকে অনেক সংসদ সদস্যরা আইন তৈরির কাজে ব্যস্ত না থেকে অসামাজিক ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। এই সব সংসদ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি শুধুমাত্র কাগজে-কলমে নিজেদেরকে নিরপরাধ দেখানোর চেষ্টা করে, তবে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। তাই সংসদীয় দলের নেতাকে নিজের ঘর থেকে দুর্নীতিবাজ-অপরাধীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “যদি সংসদীয় দলের নেতা এই সব চিহ্নিত অপরাধী-দুর্নীতিবাজ সংসদ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থ হন ও সংসদীয় দলের নেতা যদি এই সব দুর্নীতিবাজ সংসদ সদস্যদের ত্যাগ না করে দুর্নীতিবাজদের আঁকড়ে ধরেন, তবে জনগণ একদিন বর্তমান সংসদীয় দলের নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com