শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ যুবলীগ।
এ বিষয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে প্রত্যেক নেতাকর্মীকে তিনটি করে (বনজ, ফলজ, ওষধি) গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছি।’
নির্দেশনার পর মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচি পালন করে যাচ্ছেন।
যুবলীগের কেন্দ্রীয় নেতা এন আই আহমেদ সৈকত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শেখ রাসেল স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু রাজধানীর ভিক্টোরিয়া পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
নগরকন্ঠ.কম/এআর