শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিকে আজ বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হবে। সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সাহারা খাতুন দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিতসাধীন। গত ২৬ জুন থেকে আইসিইউতে রয়েছেন তিনি। এর আগেও তিনি কিছুদিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিল।

গত বুধবার মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, উন্নত চিকিতসার জন্য সাহারা খতুনকে বিদেশে নেয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেয়া হয়। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com