শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

যুবলীগের খাদ্য ও বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিনে তার দীর্ঘয়ু কামনায় রাজধানীতে দুই শতাধিক অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজধানীর ধুপখোলা সাঈদ খোকন পার্কে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে খাদ্য ও বস্ত্র তুলে দেয়া হয়। দুই শতাধিক নারী-পুরুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও খাবার তুলে দেন বাবু। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে শেখ ফজলে শামস পরশের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com