শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মনিরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।
শনিবার (১১ জুলাই) ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড নুরুল হাসান ও সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে এ শোক জানান। পার্টির মিডিয়া সেলের ইনচার্জ সিরাজুম মুনীর এ তথ্য জানান।
বিবৃতিতে তারা বলেন, কমরেড মনিরুজ্জামানের মৃত্যুতে আমরা একজন সাহসী, লড়াকু সহযোদ্ধাকে হারালাম। তার অভাব অনেক দিন বহন করতে হবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা রইলো।
ডাক্তার মনিরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
নগরকন্ঠ.কম /এআর