শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সোমবার ঢাকার চারপাশের নদীপথ পরিদর্শনে যাবেন নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার চারপাশের উচ্ছেদ অভিযান পরবর্তী নদীপথ ও তীররক্ষা প্রকল্প পরিদর্শন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার ( ১৩ জুলাই) সকাল ৯টায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এ উদ্দেশ্যে রওনা করবেন।

রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এতথ্য জানান।

তিনি বলেন, সকাল ৯টায় সদরঘাট থেকে জাহাজ ছেড়ে যাবে। গণমাধ্যম কর্মীদের সকাল ৯টায় জাহাজে আরোহণ করে অনুষ্ঠান কাভারেজের অনুরোধ করা হয়েছে।

এরপর বেলা ১১টায় বিরুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com