শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান যুবলীগের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা দুর্যোগের মধ্যে নতুন সংকট হিসাবে দেশের বেশ কিছু জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বুধবার (১৫ জুলাই) যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সাধারণ মানুষ বন্যাকবলিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে বন্যাকবলিত যুবলীগের সংশ্লিষ্ট বিভাগীয় জেলায় অসহায় মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানানো যাচ্ছে।’

এ বিষয়ে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ মানবতার কল্যাণে কাজ করছে। করোনার মতো বন্যাকবলিত মানুষের পাশে যুবলীগ থাকবে, আমরা সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com