শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

জাপায় ফিরলেন এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দীর্ঘদিন পর জাতীয় পার্টিতে ফিরলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস‌্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ।

শনিবার (১৮ জুলাই) পার্টির চেয়ারম্যান গোলাম কাদের এক সাংগঠনিক আদেশে তার বিরুদ্ধে বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিলে দলে ফেরার সুযোগ পান তিনি।

এরশাদের কথা অমান‌্য করে ভাতিজা আসিফ শাহরিয়ার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। পরে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের পদ পদবি থেকে বহিস্কার করেন এরশাদ। বহিস্কারাদেশ প্রত‌্যাহার না হওয়ায় এরশাদের জীবদ্দশায় আসিফ দলে ফিরতে পারেননি। এরশাদের মৃত‌্যুর একবছর পর তার বহিস্কারাদেশ প্রত‌্যাহার করেন গোলাম মোহাম্মদ কাদের। ফলে এখন থেকে আগের মতো তিনি দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

শুক্রবার পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-ক ধারা মোতাবেক তার এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান।

তিনি বলেন, পার্টির চেয়ারম‌্যানের এই সাংগঠনিক আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com