শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গত অর্থবছরে জাতীয় পার্টি (জাপা) যা খরচ করেছে তার চেয়ে বেশি আয় করেছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনে জমা দেওয়া দলটির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় পার্টি আয় করেছে ১ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা। ব্যয় করেছে ১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা।
বেলা ১১টার দিকে পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দলের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী জমা দেন।
এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
নগরকন্ঠ.কম/এআর