শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের বন্যাদুর্গত অঞ্চলের মানুষদের সাহায্য করতে সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

ডা. এম এ সামাদ বলেন, ‘উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় বন্যা গুরুতর রূপ নিয়েছে। অভুক্ত মানুষ ত্রাণের আশায় আছে। একদিকে করোনা মহামারি, অন্যদিকে বন্যার কারণে আজ তারা দিশেহারা। অতীতের মতো ত্রাণ নিয়ে দুর্নীতি-লুটপাট যাতে এবার না হয়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করতে হবে। শ্রমিক ও মজুরদের পাশাপাশি দরিদ্র গ্রামবাসীকে অর্থ ও খাদ্য সাহায্য দিতে হবে। পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবাও নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com