শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সংসদ সদস্য ইসরাফিল আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ৪০মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে ইসরাত সুলতানা।

ইসরাফিল করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। শ্বাস-প্রশ্বাসে সমস্যা বেড়ে গেলে গত ১৭ জুলাই আবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা। সেই সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি।

সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নগরকন্ঠ.কম/এআর/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com