বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভিয়েতনাম থেকে ফিরলেন ১১৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কভিড-১৯ এর কারণে বেশ কয়েকমাস ভিয়েতনামে আটকেপড়া ১১৩ বাংলাদেশিরা দেশে ফিরেছেন। বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেল ৪টা ২ মিনিটে যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

জানা যায়, বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না তারা। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় দেশটির রাজধানী হ্যানয় থেকে মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পূর্ব এশিয়ার এ দেশে প্রথম ফ্লাইট পরিচালনা করল দেশের শীর্ষ এই বেসরকারি উড়োজাহাজ সংস্থা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ১১৩ বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। ভিয়েতনাম ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে সব যাত্রী ভ্রমণ করেন। ফলে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com