শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

স্বাধীনতার ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র,ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনও স্বাধীনতার ঘোষক হতে পারে না।

ওবায়দুল কাদের বুধবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

‘জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে’-বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেঈমান মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে,অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়,ইতিহাস কাউকে ক্ষমা করে না।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও করোনাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘনিভূত এই দুর্যোগের দিনেও বরাবরের মতো ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com