শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বঙ্গবন্ধু বিশ্বে এক নজিরবিহীন নেতৃত্বের প্রমাণ : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জীবনের যে সময়ে আনন্দ উপভোগ করার কথা, সুখে শান্তিতে কাটানোর কথা সেই যুবক বয়সে বঙ্গবন্ধু জেলে কাটিয়েছেন। তিনি কখনো নিজের কথা ভাবেননি, এদেশের মানুষের কথা, মুক্তির কথা ভেবেছেন। তাই তিনি তেপান্ন বছর জীবনকালের তেরো বছরের বেশি সময় জেল খেটেছেন। সারা বিশ্বে যুগে যুগে বহু নেতার জন্ম হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে এক অনন্য নেতা হয়ে রয়েছে। তিনি গোটা বিশ্বে এক নজিরবিহীন নেতৃত্বের প্রমাণ।

আজ শনিবার সোনারগাঁ অডিটয়ামে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫ আগস্ট ও জাতীয় শোকদিবস উপলক্ষে জাতীয় পার্টির আয়োজনে শোকসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতির জনক কোনো দল বা গোষ্ঠীর হতে পারে না। জাতির জনক সব দলের, সব জনগণের।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে জি এম কাদের আরো বলেন, বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের রোল মডেল, বঙ্গবন্ধুর আদর্শ সব প্রেরণার উৎস।

এতে আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতির জনকের প্রশ্নে কোনো বিতর্ক নেই। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে কিংবদন্তি নেতা হয়েছেন।

সভাপতির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেনে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঅম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব নেতা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com