শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

জাতির পিতার আদর্শ দেশগড়ার পাথেয়: এমপি রহমতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া, প্রীতিভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা উত্তর সিটির ৪২নং ওয়ার্ড (সাবেক বেরাইদ ইউনিয়ন) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহ।

শনিবার বেরাইদ একেএম রহমতুল্লাহ স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য (ঢাকা ১১) আলহাজ একেএম রহমতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। বাড্ডা থানা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইয়ুব আনসার মিন্টু। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি একেএম রহমতুল্লাহ এমপি বলেন, ১৫ আগস্ট ট্রাজেডি ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সুতোয় গাাঁথা। ব্যক্তির মৃত্যু আছে, আদর্শের মৃত্যু নেই। তাঁর আদর্শই আজ দেশগড়ার পাথেয়। পঁচাত্তরে স্বাধীনতাবিরোধী চক্র ও ঘাতকরা ভেবেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করতে পারলে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা গড়ার স্বপ্ন’ শেষ হয়ে যাবে, স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ বিলুপ্ত হবে। পরবর্তীতে ২১ আগস্ট তারা একই উদ্দেশ্যে শেখ হাসিনার জনসভায় হামলা চালিয়ে ২৪ নেতাকর্মীকে হত্যা ও পাঁচ শতাধিক কর্মীকে আহত করে। কিন্তু ঘাতকরে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তারা জাতির পিতার আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি, আওয়ামী লীগও নিঃশেষ হয়ে যায়নি। আল্লাহর অশেষ রহমতে বাংলার জনগণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জাতির পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিশ্বকে তাক লাগানো স্বপ্নের পদ্মা সেতুর কাজ ৮০ ভাগ সম্পন্ন। কর্ণফুলী নদীর তলা দিয়ে টানেল নির্মাণের কাজ এগিয়ে চলেছে। কাজের অগ্রগতি ৫৮ শতাংশ। ২০২২ সালে চলাচলের জন্য খুলে দেয়ার কথা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি ৩০ ভাগ। ২০২৩ সালে জ্বালানি সরবরাহ শুরু হবার কথা। এগুলো সবই মেগা প্রকল্প।

বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ঘাতকরা সেদিন জাতির পিতাকে হত্যা না করলে বাংলাদেশ বহু আগেই অর্থনীতির মাপকাঠিতে অন্তত আজকের সিঙ্গাপুর-মালয়েশিয়ার সমপর্যায়ে থাকত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতার অসমাপ্ত কাজ ‘অর্থনৈতিক মুক্তি’র লড়াই চালিয়ে যাচ্ছেন। তার হাতকে আরও শক্তিশালী করতে জনগণকে একাট্টা হতে হবে। ঘাতক ও ষড়যন্ত্রকারীদের সব নীলনকশা রুখে দিতে হবেবিদেশে পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে এনে, ঘাপটি মেরে থাকাদের খুঁজে বের করে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় পুরোপুরি কার্যকর করতে হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও এর কুশীলবদের শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম আমাদের পাথেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দিক নির্দেশনায় দেশগড়ার কাজে আমাদের সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তত থাকাতে হবে। আমাদের নির্লোভ-নির্মোহ মানসিকতা অন্যদের অনুপ্রেরণার উৎস হোক।

অনুষ্ঠান সঞ্চালক ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইয়ুব আনাসর মিন্টু বলেন, জাতির পিতার লেখা বইগুলো একজন আদর্শ রাজনীতিবিদের জীবনের প্রতিফলন। সেখানে রয়েছে ত্যাগ, দেশপ্রেম ও সৎ ও সফল নেতার গুণাবলী শেখার সব উপকরণ। আমাদের সবাই তা পড়া উচিত।

আলোচনা শেষে দোয়া, বৃক্ষরোপণ কর্মসূচির ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com