শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

যুব মহিলা লীগ সভাপতির মনোনয়ন না পাওয়ার খবরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-১৮ আসনে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ‘মনোনয়ন পাচ্ছেন না’ এমন খবরে দলীয় কার্যালয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মনোনয়ন না পাওয়ার সত্যতা জানতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে ছুটে যান। সেখানে তার সাক্ষাৎ না পেয়ে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকা-১৮ আসনে এখনো কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারও ওই আসনে
দলীয় মনোনয়ন চেয়েছেন।

রোববার (৩০ আগস্ট) আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। বাকি চারটি সংসদীয় আসন নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, ঢাকা-৫ ও ঢাকা-১৮-তে কে পাচ্ছেন দলের মনোনয়ন- তা ধাপে ধাপে প্রকাশ করবে দলটি।

এর মধ্যেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন ওঠে নাজমা আক্তার মনোনয়ন পাচ্ছেন না। এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে দলীয় কার্যালয়ে ছুটে যান সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু তারা দলীয় সাধারণ সম্পাদকের দেখা না পেয়ে বিক্ষোভ দেখান। পরে নাজমা আক্তার সেখানে গিয়ে নেতাকর্মীদের বুঝিয়ে নিয়ে আসেন।

জানতে চাইলে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার সন্ধ্যায় রাইজিংবিডিকে বলেন, ‘আমি মনোনয়ন পাচ্ছি না এমন খবর ছড়িয়ে পড়ায় তারা বিষয়টির সত্যতা জানতে কার্যালয়ে যায়। আসলে তারা আমাকে অনেক ভালোবাসেন। তারা চান ত্যাগী এবং দলের দুঃসময়ে নিবেদিতপ্রাণ একজন কর্মী হিসেবে যেন আমি মনোনয়ন পাই। আমি নিজেও আশাবাদী। আমি পরে গিয়ে তাদের কার্যালয় থেকে বুঝিয়ে নিয়ে এসেছি।’

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মোট ৫৬ জন মনোনয়ন কিনেছেন। এ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মণ্ডল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আবুল বাশার, ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. ইয়াজ আলী ফকির, ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ রাজ্জাক খান, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মুনতাজুল করিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খসরু চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক নাজমুল হক বাবু, সাবেক সচিব মোহাম্মদ মুসা, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত জেলা জজ রেবেকা বেগম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের সাবেক সদস্য মমতাজ উদ্দিন মেহেদি, ঢাকা মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, সাবেক উত্তরখান ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন সম্পাদক নির্মল ডি কস্তা, খিলক্ষেত থানা যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাম্মেল হক, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সহ-সভাপতি ও ৫০নং ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাবিব হাসান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোহা. কবির হোসাইন, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী দেওয়ান ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য কাজী খলিলুর রহমান, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখা স্বাচিপের সভাপতি ডা. সাব্বির আহমেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম হোসাইন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সহ-সভাপতি রহিমুল হক, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌস, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সাবেক সদস্য মোজাম্মেল হোসেন মাতুব্বর (আমিনুল), ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য জিন্নাত আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ মামুনুল হক, যুবলীগ নেতা হৃদয় চৌধুরী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল করিম, হাজী জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ওয়ালী আল কাদির, সাবেক দক্ষিণখান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজউদ্দিন আহমেদ, পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আজিজ খান, ফরিদপুর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামীম রেজা ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সদস্য এস ফয়সাল আহমেদ।
নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com