শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

প্রণব মুখার্জির শোক বইতে জাপা নেতাদের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারতের সাবেক রাষ্টপ্রতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার সম্মানে শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ দলটির সিনিয়র নেতারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টির নেতারা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে যান। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং জাতীয় পার্টির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম রহমান পারভেজ শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তারা প্রণব মুখার্জির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

সাবেক এমপি বাটুলের মৃত্যুতে শোক

রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল সম্পাদক ও সাবেক সংসদ সদস্য খন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক শোক বার্তায় গোলাম মোস্তফা বাটুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, গোলাম মোস্তফা বাটুল ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একনিষ্ঠ অনুসারী। এরশাদ মুক্তি আন্দোলনে গোলাম মোস্তফা বাটুলের অবদান অক্ষয় হয়ে থাকবে।

তিনি বলেন, দেশের মহান মুক্তিযুদ্ধে গোলাম মোস্তফা বাটুলের বিরোচিত অবদান দেশবাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতি চর্চায় তিনি অসামান্য অবদান রেখেছেন। এছাড়া তার সম্পাদিক দৈনিক দাবানল সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সংবাদ পরিবেশনে মেধা ও মননের যে পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের গণমাধ্যমকর্মীদের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিক গড়ার কারিগর হিসেবে সু-পরিচিত গোলাম মোস্তফা বাটুল আজীবন গণমানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন।

এদিকে, বাটুলের মৃত্যুতে শোক ও প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com