শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিএনপির রাজনীতি নতুন করে সাজাতে হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপির রাজনীতিকে নতুন করে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কন্ডিশনাল গৃহবন্দী। তিনি যেদিন জনগণের সামনে বক্তব্য রাখবেন, সেদিনই তিনি মুক্ত হবেন। তারেক রহমান যেদিন দেশে ফিরে জনগণের মধ্যে কথা বলবেন, সেদিন তিনি মুক্ত হবেন। ফলে, আজকে বিএনপিকে তাদের মুক্তির পথে কী কী বাধা আছে, কী ব্যারিকেড আছে, সেগুলো চিন্তা করে বিএনপিকে রাজনীতি সাজাতে হবে। বিশ্ব রাজনীতি এখন চেঞ্জ হয়ে গেছে। এগুলো এড্রেস করে আমাদের এগোতে হবে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে ভার্চুয়াল এ সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ তম কারা মুক্তি দিবস উপলক্ষে বক্তব্য রাাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসর রহমান শিমুল বিশ্বাস, যুগ্স মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল। সঞ্চালনা করেন ওবায়দুর রহমান চন্দন।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com