শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

‘বিএনপি চোরাগলি দিয়ে ক্ষমতায় আসবে ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সরকারের পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছবেন বলে ভাবেন, তাহলে তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।

মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট- বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে বিরাজমান নেই।

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি স্বাস্থ্যবিধির প্রতি কঠোর হওয়ারও আহ্বান জানান।

ওবায়দুল কাদের দেশব্যাপী শর্ত লঙ্ঘনসহ সড়কে শৃঙ্খলাবিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com