শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

‘ব্যর্থতা ঢাক‌তে পার্লা‌মে‌ন্টের ওপর দোষ চাপা‌চ্ছে বিএন‌পি’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্প‌তিবার (১০ সে‌প্টেম্বর) সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশনের (সাসেক) আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ মন্তব্য ক‌রেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বিএনপি মহাসচিবের পার্লামেন্টের কার্যক্রম নিয়ে প্রশ্ন ‌তোলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শক্তিশালী বিরোধীদল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ।

‘বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছে, সে হিসেবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছে না। সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের?।’

দেশে চলমান প্রকল্পসমূহে দায়িত্ব প্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করার আহ্বান জা‌নি‌য়ে সেতুমন্ত্রী ব‌লেন, এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হবার কোনো রেকর্ড নেই। নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যতার জন্য।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com