শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। করোনার কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করাতে দেন।

বাহাউদ্দিন নাছিম নিজেই তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনার কিছু উপসর্গ দেখা দিলে আমি নমুনা পরীক্ষা করাতে দিই। গতকাল মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান নাছিম। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com