শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বাহাউদ্দিন নাসিম ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি করোনা পজিটিভ হওয়ার কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি দ্রুত আরোগ্য লাভ করে আপনাদের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে প্লাজমা থেরাপি দেয়া হবে। এজন্য প্লাজমা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনার শুরু থেকেই নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিক নির্দেশনা দিয়েছেন বাহাউদ্দিন নাছিম। নিয়মিত কার্যালয়ে এসেছেন। লকডাউনেও বেশ কয়েকবার তার নির্বাচনী এলাকায় ত্রাণ দিতে যান এই নেতা। মঙ্গলবার তিনি করোনা পরীক্ষা করান। বুধবার তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com