শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিকেলে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বসছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বসছে আওয়ামী লীগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com