শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

‘গ্রহণযোগ্যতা আছে এমন নেতারাই মনোনয়ন পাবে’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে জানিয়ে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দলকে শক্তিশালী করতে যারা কাজ করছে, দলের প্রতি নিবেদিত, ত্যাগ আছে, গণমানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি গ্রহণযোগ্য দাবি করে বিরোধী উপনেতা বলেন, ‘জাতীয় পার্টি সব সময় অন্যায়-অবিচার-এর বিপক্ষে। গণমানুষের স্বার্থ ও অধিকার সংরক্ষণই জাতীয় পার্টির রাজনীতি। তাই নতুন প্রজন্মের সামনে পল্লীবন্ধু এরশাদ-এর অবদান ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। তিনি দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।’

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হবিগঞ্জ জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জাতীয় পার্টি নেতা আবু বকর খান, সেলিম খান, আফরোজ আফগান তালুকদার, মো. নুর মিয়া বক্তৃতা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com