বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সহযোগী সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় সভা করবে সম্পাদকমণ্ডলী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হবে। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com