বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার উদারতা পৃথিবীতে বিরল : পরশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পরিবার হারিয়েও এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল মনে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে যুবলীগ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা হিসেবে চারারোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের প্রেক্ষাপট থেকে ফিরে এসে এদেশের মানুষের প্রতি ভালোবাসা, মানুষের অধিকার আদায়ে অন্তহীন সংগ্রাম, ধারাবাহিক আন্দোলনে শেখ হাসিনা যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, আমার মনে হয় তা পৃথিবীর ইতিহাসে বিরল।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। তার কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাও সারাদিন কাজ করছেন। পিতার আদর্শে মানুষের ভাগ্যোন্নয়নই তার লক্ষ্য। ’

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জহিরউদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com