বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণার জন্য বৃহস্পতিবার মাঠে নামবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় ৫০ নং ওয়ার্ডের নুর টাওয়ার এলাকা থেকে প্রচার শুরু করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাজী মনিরুল ইসলাম মনু রাইজিংবিডিকে জানান, স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করবেন তিনি। প্রচারপত্র বিলিসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া হবে। বৃহস্পতিবার দিনব্যাপী সাতটি পথসভা করা হবে বলেও জানান আওয়ামী লীগের এই প্রার্থী।
সারা দিন গণসংযোগ শেষে ঢাকা-৫ আসনের দায়িত্বে থাকা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন কাজী মনিরুল ইসলাম। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভোট গ্রহণের আগে ১৪টি জনসমাবেশ করার প্রস্তুতির জন্য এ বৈঠক হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনে উপ-নির্বাচন হবে।
নগরকন্ঠ.কম/এআর