মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে যুব মহিলা লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মানববন্ধন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির দপ্তর সম্পাদক বিনা চৌধুরী বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নারী-শিশু নির্যাতন ঘটেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে আগামীকাল মানববন্ধন করা হবে।’

কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অপু উকিল।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com